প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৯:৩০ এ.এম
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি নৌযান তল্লাশি করে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে জড়িত ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সিমেন্টগুলো অবৈধভাবে মায়ানমার-এ পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকবে।
www.bongokhabor.com