November 5, 2026, 1:51 am

আবারো চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ বলি

বাবুল হোসেন বাবলা। সিনিয়র প্রতিনিধি চট্টগ্রাম।

আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার মো. শরীফ।

আজ শনিবার ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলীখেলার ফাইনাল খেলায় তিনি একই এলাকার রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

৪৫মিনিটের এই দ্বৈরথে কেউ কাউকে ছাড় দেননি। তবে কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় শরীফকে জয়ী ঘোষণা করা হয়। তিনি ‘বাঘা’ শরীফ নামে পরিচিত।

আজ বিকেল সাড়ে তিনটায় থেকে রিংয়ে বলীখেলা শুরু হয়। ১০৮ জন বিভিন্ন বয়সী বলী এতে অংশ নেন।

বিকেলে বেলুন উড়িয়ে বলীখেলার উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার হাসান মোঃ শওকত আলী।



ফেসবুক পেজ