পটুয়াখালীর গলাচিপায় মাদক মামলার এজাহারে নাম থাকলেও ধরা ছোয়ার বাহিরে রয়ে গেছে মোঃ সালাউদ্দিন, মোঃ হাসান কাজী, মোঃ বেল্লাল হোসেন ও মোঃ সুমন নামের চারজন আলোচিত মাদক ব্যবসায়ীরা। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কোন ভাবে গ্রেফতার হচ্ছে না তারা।
কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর খুজতে হাসান বিশ্বাস নামের এক সংবাদকর্মীর রীতিমতো হয়রানির শিকার হতে হয়েছে। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই সোহান আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ, গলাচিপা সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ সৈয়দুজ্জামান সহ উর্ধতন মহলের কারোর কাছে কোন সদুত্তর পাইনি উক্ত সংবাদকর্মী।
গোপন সূত্রে যানা গেছে চার্জশিট থেকে এই চারজন মাদক ব্যবসায়ীর নাম বাদ দিতে মামলার এজাহারে ঠিকানা অজ্ঞাত রেখে মোটা অংকের টাকা লেনদেন করেছে পুলিশ। জানা যায়। গত ১৪/০৫/২০২৬ তারিখে গলাচিপা থানাধীন রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি ২ নাং ওয়ার্ডস্ত গুরিন্দা বাজার সংলগ্ন মোঃ মিজানুর রহমান মিয়াজী এর বসত ঘরে ইয়াবা সহ বিভিন্ন মাদক বিক্রি হচ্ছে।
এমন তথ্যে গলাচিপা পুলিশ অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা সহ রোকেয়া বেগম, মোঃ ইমন মিয়াজী, মোঃ রিয়াদ মাহমুদ ইভান ও মোঃ সাকিল সরদার কে গ্রেফতার করে এবং চারজন আসামি কে পলাতক দেখিয়ে একটি মাদক মামলা দায়ের করে। যার মামলা নাং- ২৮/২৬ গলাচিপা থানা জেলা পটুয়াখালী। উক্ত মামলায় মোট আট জন আসামির নাম রয়েছে। চার জন আসামি বর্তমান জেল হাজতে বাকি চার জন আসামি প্রশাসনের নাকের ডগায় থেকে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। এ বিষয়ে আরো বিস্তারিত আসছে পরবর্তী নিউজে।