April 19, 2026, 3:37 pm
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

চট্টগ্রামের পাঁচলাইশে ৫২টি চোরাই মোবাইল ফোনসহ আটক-৩

হাসান বিশ্বাস। বিশেষ প্রতিনিধি।

পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ মারুফ বিন আব্দুল্লাহ সঙ্গীয় অফিসারগণ সহ বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৮/০১/২০২৬ তারিখ ১৮:৫০ ঘটিকার পাঁচলাইশ মডেল থানাধীন অলি বেগ খান জামে মসজিদের উত্তর পার্শ্বের আল মক্কা ফার্মেসীর সামনে রাস্তার উপর আবু মোহাম্মদ নাঈম (২০)’কে গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হতে বিভিন্ন ব্রান্ডের ২৫টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত আসামীর দেখানো মোতাবেক ইং ২৮/০১/২০২৬ তারিখ ২০:৪০ ঘটিকার সময় সিএমপি’র চান্দগাঁও থানাধীন ছানোয়ারা আ/এ, ২নং রোডের হোসেন ম্যানশনস্থ ৬ তলার ৬০৩নং বাসা হইতে আসামী সৈয়দ মোহাম্মদ আজম (২৫)’কে গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হইতে ০২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করেন। তাহার দেখানো মতে ইং ২৮/০১/২০২৬ তারিখ ২৩:৩০ ঘটিকার সময় সিএমপির কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্স হতে সামনে ফুটপাতের উপর হইতে আসামী মোঃ আরিফ হোসেন (৩২)’কে গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হতে বিভিন্ন ব্রান্ডের ২৫টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীগণ উদ্ধারকৃত সর্বমোট ৫২টি চোরাই মোবাইল ফোন (যাহার মূল্য অনুমান ৫,২০,০০০/-পাঁচ লক্ষ বিশ হাজার) অভ্যাসগতভাবে নিজ নিজ হেফাজতে রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করিয়াছিল মর্মে স্বীকার করে। এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধ পাঁচলাইশ মডেল থানার মামলা নং-২০, তারিখ-২৯/০১/২০২৬ইং, ধারা-৪১৩/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।



ফেসবুক পেজ