April 19, 2026, 5:20 pm
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

চট্টগ্রামের পোর্ট কলোনি এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন

হাসান বিশ্বাস। বিশেষ প্রতিনিধি।

নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। নিহত যুবক হচ্ছেন আজিয়ার রহমান (৩৫)। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আজিয়ার রহমান বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। বন্দর থানার এসআই আবু বক্কর সাংবাদিকদের জানান, পোর্ট কলোনি এলাকায় দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে যায়। পরে বন্দর থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।



ফেসবুক পেজ