November 5, 2026, 1:48 am

চট্টগ্রামে অসামাজিক কাজে লি’প্ত থাকার অভিযোগে আটক ৭ নারী পুরুষ…!

বাবুল হোসেন বাবলা। সিনিয়র প্রতিনিধি চট্টগ্রাম।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে নিউ মার্কেট এলাকার হোটেল এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন নারী ও দুই পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

তিনি জানান, হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক পেজ