গণ অধিকার পরিষদের জাতীয় নেতা ও সাবেক ডাকসু ভিপি নূরুল হক নূর রোববার (১৮ জানুয়ারি) রাতে মহানগর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রামস্থ গলাচিপা-দশমিনা বাসীর উদ্যোগে আয়োজিত সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে আলোচনা সভায় ভিপি নূর আরো বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত যিনি অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি গণতন্ত্র রক্ষায় দীর্ঘ বছর সংগ্রাম ও লড়াই করেছেন।
তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। জুলাই সনদ বাস্তবায়নে সর্বস্তরের গণমানুষের হ্যাঁ ভোটের পক্ষে গণমত সৃষ্টির অনুরোধ জানান।
তিনি আরো বলেন, এবার রাতে ব্যালট বাক্স ভর্তির অপচেষ্টার সুযোগ নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ রুখতে এবং হাসিনা বাদ কে চিরতরে বিদায় জানাতে ঐক্যবদ্ধ হয়ে ভোট বিপ্লব ঘটাতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। আগামীর ভোট হোক সমৃদ্ধির পথে এবং প্রকৃত উন্নয়ন ও দেশের মানুষকে সত্যিকার অর্থে বাঁচাতে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই তারুণ্যের অহংকার ভিপি নূর।
তিনি গলাচিপা- দশমিনা পটুয়াখালী বাসীদের চট্টগ্রাম-১১ নির্বাচনে শৃঙ্খলার সহিত ধানের শীষের প্রার্থী কে এবং জোটের এলাকায় গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে ভোট দিতে বিশেষ ভাবে অনুরোধ জানান।
বিশিষ্ট সমাজসেবক ,ব্যবসায়ী এবং মাওলানা মোঃ আব্দুল জলিল খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গনসংযোগ সম্পাদক মোঃ রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন গলাচিপা- দশমিনা পটুয়াখালী বাসীদের পক্ষে মোঃ গোলাম মোস্তফা, বিশেষ অতিথি-আলহাজ মিজানুর রহমান মিজান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, মক্কা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম সাইফুল, মোঃ মুজিবুর রহমান মুজিব,বুল বুল আহমেদ, শহীদুল ইসলাম, হেমায়েত উদ্দিন ইমু, ছাত্রনেতা নাজিম উদ্দিন, বিশিষ্ট সংগঠক,গণ অধিকার পরিষদের মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, নারী নেত্রী কামরুন্নাহার বলি, আব্দুল কাদের ফাহিম, যুবদলের আল মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান সজীব, জসিম উদ্দিন আহমদ, ছাদেকুর রহমান কমল, তাঁতীদলের টিটু শামসুল হক সহ গণ অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর ও বন্দর -ইপিজেড পতেঙ্গার একাধিক ব্যক্তি বর্গ উক্ত অনুষ্ঠানে স্বক্রিয় উপস্থিত ছিলেন।
পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দেশের মানুষের শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।