November 5, 2026, 1:51 am

চলছে গ্যাস সিলিন্ডার সিন্ডিকেটের চোর পুলিশ খেলা

বাবুল হোসেন বাবলা। সিনিয়র প্রতিবেদক চট্টগ্রাম।

চলছে গ্যাস সিলিন্ডারের সিন্ডিকেটের চুর পুলিশ খেলা…..!!!
কৌশলে দাম বাড়িয়ে চলছে বিপিএলের উপহার বিতরণ বা পুরস্কারের নামে নিরীহ জনগণের পকেট কাটার উৎসব…
কোথাও কোথাও ২০০০ টাকাতেও মিলছেনা সিলিন্ডার গ্যাসের বোতল…।
প্রশাসন বলছে দেশে গ্যাস সিলিন্ডারের সংকট নেই আবার ডিলারগন- পরিবেশক গণও বলছে আমরা গ্যাস পাচ্ছি না। তাহলে জণগণের প্রশ্ন এই শুভঙ্করের ফাঁকিটা দিচ্ছে কে??
শোনা যাচ্ছে সিলিন্ডারের অভাবে শত শত ক্ষুদ্র-মাঝারি খাবারের হোটেল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে!

এদিকে বিভিন্ন গোপন সূত্র, বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, বিগত সরকারের আমলে টিসিবির পণ্য বাসাবাড়ির কাঠের নিচে, পুকুরে ও গোয়াল ঘরে খড়ের নিচে চাউল- আটা,তৈল,ডাল,চিনি,ছনা ও নিত্য পণ্য সামগ্রী লুকিয়ে রাখার‌ যে প্রবনতা ছিল তা এবার গ্যাস সিলিন্ডারের বোতল বাসাবাড়ির ছাদে, মাটির নিচে ও খালের পাড়ে,গোদাম ঘরে,পাহাড়ের গুহায় লুকিয়ে রাখাতে দেখা গেছে…!
অন্তবর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ও বানিজ্য উপদেষ্টা সদস্যদের উচিত হবে সারা দেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে ডেকে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে।
অন্যতায় সাধারণ মানুষ ও ভোক্তা পর্যায়ে চরম বৈষম্য সহ উত্তেজনা কর পরিস্থিতি সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

এই গ্যাস সিলিন্ডারের সিন্ডিকেটের জন্য আপনি কাকে দায়ী করবেন?

জনহিতকর ভেবে গ্যাস সিলিন্ডারের অনৈতিক সেন্ডিকেট কারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।



ফেসবুক পেজ