April 19, 2026, 5:30 pm
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

মীরসরাইয়ে বরযাত্রী বাহী হায়েস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে, নিহত-১

হাসান বিশ্বাস। বিশেষ প্রতিনিধি।

মীরসরাইয়ে বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী হায়েস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে নিহত ১, আহত বেশ কয়েকজন। মঙ্গলবার (১৩ জানুয়ারি ) দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর বিয়েতে যাচ্ছিল বরযাত্রী বাহী হায়েস গাড়িটি।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হায়েস গাড়িটি অতিরিক্ত গতি ছিল। হটাৎ সড়কের পাশে নামিয়ে দেয় গাড়িটি। ড্রাইভার দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এসময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিল। ঘটনাস্থলে কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হয় ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় স্থানীয় বিএম হসপিটালে। এসময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের উপর গাড়ি তুলে দেয়ায় তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

‎প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি হায়েস গাড়ি একসাথে আসতেছিল। হটাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যায়। গাড়িটি অতিরিক্ত গতি ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে নামিয়ে দেয় চালক।

‎জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব জানান, দূর্ঘটনার কথা আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থলে এখনই আমাদের টিম পাঠাচ্ছি। সূত্র- আজাদী।



ফেসবুক পেজ