April 19, 2026, 5:27 pm
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

যশোর ডিবি’র সাঁড়াশি অভিযানে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন, আটক-১

মুস্তাকিম হোসেন। কেশবপুর প্রতিনিধি, যশোর।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র সাঁড়াশি অভিযানে আলোচিত চরমপন্থী নেতা ও বরফ ব্যবসায়ী রানা প্রতাপ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিবি সূত্র জানায়, গত ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় চরমপন্থী নেতা ও বরফ ব্যবসায়ী রানা প্রতাপকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার পর থেকেই যশোর জেলা গোয়েন্দা শাখা হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী একজনের পরিচয় নিশ্চিত করা হয়।

পরবর্তীতে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের পিপরাইল ০৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত নাজের মোড়ল।
ডিবি’র পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন রানা প্রতাপ হত্যা মামলার কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, খুব শিগগিরই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তারা।



ফেসবুক পেজ