November 5, 2026, 1:52 am

রামিসা হত্যার বিচারের দাবীতে মানবিক ওয়েলফেয়ার সোসাইটির মানববন্ধন

হাসান বিশ্বাস। বিশেষ প্রতিনিধি।

আলোচিত রামিসা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ নামীয় একটি মানবাধিকার সংগঠনের চট্টগ্রাম সীতাকুন্ড থানা কমিটির নেত্রীবৃন্দ। আজ ২২ মে বিকেলে সীতাকুন্ড পৌর বাজার সংলগ্ন আলীয়া মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের উক্ত থানা কমিটির চেয়ারম্যান মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে ও সচিব মোঃ ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় এ মানববন্ধনে উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক আবদুল কাইয়ুম, এড. খুরশিদ আলমসহ অন্যান্য নেত্রীবৃন্দ। এ সময় বক্তারা কাল বিলম্ব না করে অতি দ্রুত অপরাধীর মৃত্যুদন্ড কামনা করেন।



ফেসবুক পেজ