April 19, 2026, 7:01 pm
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

কমছে লেকের পানি, মাত্র একটি ইউনিটে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

হাসান বিশ্বাস। বিশেষ প্রতিনিধি।

গত ৫ দিনে কাপ্তাই লেক থেকে ৫ ফুট পানি কমেছে। প্রতিদিন কাপ্তাই লেক থেকে পানি কমে যাচ্ছে। এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদনও সীমিত পর্যায়ে নিয়ে এসেছে। গত ১২ জানুয়ারি কাপ্তাই লেকে রুলকার্ভে পানির পরিমাপ ছিল ১০১ ফুট মিন সি লেভেল। গতকাল পানির লেভেল নেমে এসেছে ৯৬ ফুট মিন সি লেভেলে।

পানি কমার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, রুলকার্ভ অনুযায়ী–এখন (গতকাল) কাপ্তাই লেকে পানি থাকার কথা ১০১ ফুট মিন সি লেভেল। কিন্তু লেকে এখন রয়েছে ৯৬ ফুট মিন সি লেভেলের একটু বেশি পানি। বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট পুরোপুরি কার্যক্ষম থাকা সত্ত্বেও লেকে পানি কম থাকার কারণে ১টি মাত্র ইউনিট সচল রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ঐ একটি ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত কাপ্তাই লেকে পানি বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানান।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কাপ্তাই ও রাঙ্গামাটি পার্বত্য জেলা এলাকায় আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্যেও এই মুহূর্তে বৃষ্টি হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কাজেই বৃষ্টি না হলে কাপ্তাই লেকে পানি বৃদ্ধির কোনো সুযোগ নেই।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল একটি সূত্র জানায়, লেকে এখন যে পরিমাণ পানি রয়েছে তা দিয়ে কমপক্ষে ৩টি ইউনিট সচল রেখে ১০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু আসন্ন শুষ্ক মৌসুমেও যাতে সীমিত পরিমাণে হলেও বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে এখন একটি ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট হারে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সূত- আজাদী।



ফেসবুক পেজ