April 19, 2026, 5:25 pm
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভোটার হালনাগাদ কার্যক্রম অব্যাহত

সোহাগ সরদার। সিনিয়র প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রাম ইপিজেড এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডে ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ইপিজেড এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের আহামুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার কেন্দ্রকে ঘিরে এই কার্যক্রম শুরু হয়।

এ সময় ৩৯ নম্বর ওয়ার্ডের বিএনপির নির্বাচনি কাজকর্ম কমিটির সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ শামরুচ মাহামুদ হিরা, সিনিয়র উপদেষ্টা মোঃ মনজুরুল আলম মনজু, মোঃ মানিক হোসেন, মোঃ ইলিয়াস শিকদার, মোঃ ইকবার হোসেন সুমন, মোঃ আসাদ উল্লাহ জামান আসাদসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতাকর্মীরা ভোটার তালিকা যাচাই-বাছাই করে নতুন ভোটারদের নাম নিশ্চিত করেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মাঝে টোকেন পৌঁছে দেওয়ার কাজ করেন। পুরো কার্যক্রমটি উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হয়।

এ বিষয়ে বিএনপির নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ শামরুচ মাহামুদ হিরা জানান, আগামী জাতীয় নির্বাচনে সকল যোগ্য নাগরিক যেন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেন, সেই লক্ষ্যেই এই হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, ইপিজেড এলাকার সকল ইউনিটে পর্যায়ক্রমে এই কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী কয়েকদিন তা অব্যাহত থাকবে।



ফেসবুক পেজ