৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতিনির্ধারক পর্যায়ের নেতা আল হাজ আমির খসরু মাহমুদের নেতৃত্বে প্রথম দিনের নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জুমার নামাজ শেষে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে নির্ধারিত স্থানে জড়ো হন। পরে আল হাজ আমির খসরু মাহমুদের উপস্থিতিতে গণমিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে আমার নতুন কর্মস্থানে যোগদানের প্রথম দিনেই অংশগ্রহণের সুযোগ হয় এবং বিএনপির নির্বাচনি কার্যক্রম ও গণমিছিলের সংবাদ কাভার করার দায়িত্ব পালন করি। সরেজমিনে কর্মসূচি কাভার করতে গিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি চোখে পড়ে।
নতুন কর্মস্থানের প্রথম দিনেই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি কাভার করতে পারায় ব্যক্তিগতভাবে শান্তি ও ভালো লাগার অনুভূতি কাজ করে। দলীয় কার্যক্রমের সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় সময় দিতে পেরে পেশাগত দায়িত্ববোধ আরও দৃঢ় হয়েছে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই গণমিছিল আয়োজন করা হয়। নেতারা আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে।