বর্মাইয়া মোঃ হোছন প্রকাশ ঠেলা মাহছোন বার্মার (মায়ানমার) নাগরিক হলেও বর্তমানে তিনি বাংলাদেশের নাগরিক। তার কারন তিনি টাকার বিনিময়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সরকারী সমস্ত সনদ বানিয়ে বাংলাদেশি বনে গেছেন। যেখানে এদেশের নাগরিক হয়েও জাতীয় এসমস্ত সনদ পেতে বছরের পর বছর কাঠখড়ি পোহাতে হয় আর সেখানে অন্য দেশের (মায়ানমার) নাগরিক হয়ে সরকারী সুবিধা নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শামলাপুরে করে চলেছে দেদারছে রামরাজত্ব। যা নিয়ে উক্ত এলাকায় তুমুল সমালোচনার ঝড় বইছে। মাত্র কয়েক বছরে নামে বেনামে অঢেল সম্পদের মালিক বনে গেছেন তিনি। এলাকাবাসীর ধারনা তার চাচা আব্দুস সালাম সহ অসংখ্য রোহিঙ্গা নাগরিকদের মোঃ হোছন এর
মাধ্যমে টাকার বিনিময়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রসহ সমস্ত নাগরিক সনদ বানিয়ে অত্র এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় রামরাজত্ব করে চলেছে। তাকে টাকা দিলেই যেন মেলে জাতীয় পরিচয়পত্র এমনটি দাবী এলাকাবাসীর। যার সত্যতা মুঠোফোন বার্তায় উক্ত ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন ও ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল হক সাহেবের নিকট থেকে পাওয়া যায় এবং মোঃ হোছন এর মা বাবার
কুতুপালং শরনার্থী ক্যাম্প-৩ তে অবস্থানরত ডাটা সনদ হাতে পেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করার আশ্বাসও দেন চেয়ারম্যান আমজাদ হোসেন। এ বিষয়ে তার সাথে দেখা করতে চাইলে তিনি কালক্ষেপন করেন এবং উক্ত সংবাদকর্মীকে বিভিন্ন কৌশলে হেনস্থা করার চেষ্টা করেন। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং তারাও আইনি ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। আরো বিস্তারিত আসছে পরবর্তী সংখ্যায়।